আইপিএলের ফাইনালে চেন্নাই

আপডেট : ১১ মে ২০১৯, ০৮:৪৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই। গতকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেয়ে তারা ফাইনাল নিশ্চিত করে নেয়।

আইপিএলের এবারের আসরে দিল্লিকে হারিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ১০০ ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছে চেন্নাই। এর আগে আইপিএলে ১০০টি জয়ের মাইলফলক স্পর্শ করেছে কেবল মুম্বাই ইন্ডিয়ান্স।

গতকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল, কেননা ম্যাচে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হত একদলের। সেই ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।

আরো পড়ুন: গরমের তেজ আরো বাড়বে

উল্লেখ্য, আগামী ১২ মে হায়দ্রাবাদে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

ইত্তেফাক/এমআর