মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমপ্রতি ব্র্যাক ওয়াটার স্যানিটেশন ও হাইজিন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে নিরাপদ পানির ব্যবহার , স্বাস্থ্যসন্মত পয়ঃনিষ্কাশন ও নিরাপদ হাইজিন অভ্যাস গঠনের মাধ্যমে নিরাপদ সমাজ গঠন বিষয়ে আলোচনা করা হয় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক ওয়াশ কর্মসূচির সিনিয়র মাধবপুর উপজেলা ব্যবস্থাপক বিধান চন্দ্র ধর, সাংবাদিক শংকর পাল সুমন, কর্মসূচি সংগঠক রেজাউল করিম, আফোজা আক্তার প্রমুখ ।
