বিশ্বনাথে সরকারি মাঠ দখল করে নির্মিত হচ্ছে দালান-দোকানঘর

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৭
সিলেটের বিশ্বনাথে রাজাগঞ্জবাজারে ক্ষমতাসীন নেতাদের ইন্ধনে সরকারি জায়গা দখল করে ১১টি দালানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের চোঁখ ফািঁক দিয়ে গত এক সপ্তাহ ধরে চলছে দালানকোঠা নির্মাণের কাজ। এদিকে গত বুধবার এলাকাবাসি ও রাজাগঞ্জবাজারের অটোরিকসা স্ট্যান্ডের গাড়ির চালকরা পৃথকভাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অবৈধ ১১টি দালান দোকানঘর নির্মাণের ঠিকাদারী কাজ দেওয়া হয় খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ফরিক শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীকে। দোকানঘর নির্মান কাজের পাশে দাড়িয়ে ছিলেন রয়েছেন দোকান মালিক শাহান মিয়া। তিনি দোকানঘর নির্মাণের তদারকি করছেন। খবর পেয়ে দোকানঘর নির্মাণকারি জালালউদ্দিন, পংকজ বিহারী ঘটনাস্থলে আসেন। বাজারের মধ্যবর্তী স্থানে পশ্চিম নোয়াগাও’র মৃত আবুদল হেকিমের ছেলে আঙ্গুর মিয়া ও তেলিকোনা গ্রামের আবদুল আলীর ছেলে মাওলানা নিজাদউদ্দিন একই সাথে দু’টি বিল্ডিং নির্মাণ করছেন। তারা সাংবাদিকদের জানান, খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জবাজারের ৪৬৫৯ নং দাগে সাড়ে পাঁচশতক জায়গায় বৈধভাবে লিজ নিয়ে প্রথমে ১১টি টিনসেডের দোকান ঘর করেন। বর্তমানে টিনসেডের দোকানঘর গুলো ভেঙ্গে দালান নির্মাণের করছেন। অন্যান্য দোকানঘর নির্মাণের কাজ করছেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুর নুর, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তোফাজ্জুল হোসেন ভান্ডারীর ভাই এটিএম.আব্বাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইটের ভাই মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ইউছুফ মেম্বার, খাজাঞ্চি এলাকার দলিল লেখক শংকর বিহারী দাস, ব্যবসায়ী সিরাজ মিয়া, মিজানুর রহমান, গিয়াসউদ্দিন। এব্যাপারে দোকানঘর নির্মাণকারি পংকজ বিহারী ও জালালউদ্দিন জানান, তারা সরকারি বিধি মোতাবেক লিজ এনে দোকান ঘর নির্মাণ করছেন। তবে বাজারে সরকারি জায়গায় জোট সরকারের আমলে আরও অনেক দোকানঘর পাঁকাকরণ করা হয়েছে। ওই দোকানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য কর্তৃপক্ষের কাছে তারা জোরদাবী জানান। উপজেলা ভুমি কর্মকর্তা আমিরুল কায়সার বলেন, জায়গা বন্দোবস্ত দেয়া হয়নি। নির্মাণ কাজ বন্ধ করতে তাদের বলা হয়েছে। নির্মাণ কাজ বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।