পুত্র সন্তানের বাবা হচ্ছেন শাহরুখ খান

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৯
আবারও বাবা হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের এটি তৃতীয় সন্তান। শাহরুখ-গৌরির সংসারে ১৫ বছর বয়সী ছেলে আরিয়ান এবং ১৭ বছর বয়সী মেয়ে সুহানা রয়েছে। তবে এবার সুহানার জন্য সুখবর হলো সে আরও একটি ভাই পেতে যাচ্ছে। কেননা, এরইমধ্যে ডাক্তার নিশ্চিত করেছে যে শাহরুখ খান এবার ছেলে সন্তানের বাবা হচ্ছে। জানা যায় শাহরুখ-গৌরির এবারের সন্তানের চিকিত্সার তত্ত্বাবধানে রয়েছেন যেই ডাক্তার সেই ডাক্তারই বছর খানেক আগে আমির খান ও কিরণ রাওয়ের দ্বিতীয় সন্তান আজাদের দেখাশুনা করেছেন। আরও জানা যায়, এ বছরেরই শেষের দিকে শাহরুখের ঘরে নতুন এই অতিথির আগমণ ঘটবে। তবে এই বিষয়ে শাহরুখের সঙ্গে মিডিয়াকর্মীরা যোগাযোগের চেষ্টা করলেও শাহরুখ একেবারেই চুপচাপ থাকেন।