মাগুরার শতখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরিদ হোসেন (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-যশোর রোডে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন চট্টগ্রামের পতেঙ্গা জেলার মো. বাচ্চু মিয়া ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাকচালক মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক মমতাজ মজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। আহত ট্রাকচালক রুবেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম
