দাউদকান্দিতে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০৩
গতকাল শুক্রবার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. কামালউদ্দিন আহমেদ ও কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম। মারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালুকদারের সভাপতিত্বে থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট আহসান হাবিব চৌধুরী, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ এবং মারুক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।