ঢাকায় কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন শুরু সোমবার

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৪১
আগামী সোমবার ঢাকায় শুরু হচ্ছে ‘উদ্যোক্ত তৈরিতে নারী নেতৃত্ব’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সম্মেলন। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মহিলা বিষয়ক মন্ত্রীরা এই সম্মেলনে অংশ নেবেন। ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত, তিন দিনব্যাপী ১০ম এই সম্মেলন অনুষ্ঠিত হবে সোনারগাঁও হোটেলে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েথ সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা বলেন, নারী নেতৃত্ব প্রাকৃতিকভাবে অর্থনীতিকে টেকসই করে। এই বৈঠকের মাধ্যমে বিভিন্ন দেশ ও জাতির রাজনীতি, নেতৃত্ব, অর্থনৈতিক উন্নয়নের নীতি-নির্ধারণে ভূমিকা রাখবে।— প্রেস বিজ্ঞপ্তি