প্রধান বিচারপতি আগামী ২১ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুুটি ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক আগামী ২৬ জুন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২ জুলাই সকাল ১১টা হতে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।—তথ্য বিবরণী
