অবৈধ সম্পদ অর্জন

ইদ্রিস অ্যান্ড কোম্পানির এমডির বিরুদ্ধে মামলা করছে দুদক

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৪৪
জ্ঞাত আয় বহির্ভূত ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ইদ্রিস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের এমডি মো. ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। আগামী সপ্তাহে এ মামলা দায়ের করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে। দুদকের মুখপাত্র ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, ইদ্রিস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের এমডির বিরুদ্ধে অনুসন্ধানকালে ১৩ কোটি চার লাখ ৭৯ হাজার ৪১২ টাকার সম্পদ পায় দুদক। যার বৈধ উত্স তিনি দেখাতে পারেননি। এ টাকার বৈধ খাত না দেখাতে পারায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।