ফ্রি হিট ক্রিকেট উত্সব শুরু মিরপুর ইনডোরে

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৫৭
দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য আয়োজিত ৩২টি দলের ফ্রি হিট ক্রিকেট উত্সব গতকাল শুক্রবার থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় জিতেছে এজাব গ্রুপ ও এইচএসবিসি। আট ওভারের ম্যাচে একটি দলে আটজন করে ক্রিকেট খেলতে পারবেন এ প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টের বৈশিষ্ট্য হলো তৃতীয় থেকে পঞ্চম ওভারের মধ্যে যে কোনো এক ওভার ফ্রি হিট পাবে ব্যাটিং দল। ফ্রি হিট ওভারে ব্যাটসম্যানকে কেবল রানআউট করা যাবে। আউটের অন্য সব নিয়ম অকার্যকর থাকবে। টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে জানা গেছে ২১ জুন টুর্নামেন্টটি শেষ হবে। প্রতিদিন আটটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত। একুশে টেলিভিশনেও সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। কাল টুর্নামেন্টটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক ফারুক আহমেদ, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়।