প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশে ফিরেছেন

আপডেট : ১১ মে ২০১৯, ১২:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে দশ দিনের সরকারি সফর শেষ করে লন্ডন থেকে শনিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৫৫মিনিটে এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে হিথরো আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী গত ১ মে লন্ডন যান। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এমআরএম