প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে পিরোজপুর জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা আগামী ২০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের জাতীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল¬¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লি¬¬ষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
