মঙ্গল গ্রহে যেতে চান সিঙ্গাপুরের মানুষ

আপডেট : ১৪ জুন ২০১৩, ২৩:০২
সিঙ্গাপুরের মানুষ মঙ্গল গ্রহে যেতে আগ্রহী হয়ে উঠছেন। ইতিমধ্যে অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার ওয়ান-ওয়ে টিকিটের জন্য আবেদন করেছেন। সিঙ্গাপুরে ২০২৩ সালে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মার্স-ওয়ান নামক একটি ডাচ সংগঠন মঙ্গল গ্রহে লোকালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গল গ্রহে যাওয়ার ওয়ান-ওয়ে টিকিট বুকিংয়ের জন্য মার্স-ওয়ানের পক্ষ থেকে গত এপ্রিল মাসের ২২ তারিখ থেকে আবেদনপত্র চাওয়া হয় এবং আগামী আগস্ট মাস পর্যন্ত আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চলবে। সিঙ্গাপুরের নাগরিক রবিনসন (৫৩) মার্স-ওয়ানের নিকট টিকিটের জন্য আবেদন করেন। তিনি মার্স-ওয়ান ওয়েবসাইটে তার অনুভূতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তার স্ত্রী এক বছর আগে তাকে ছেড়ে চলে গেছে। তার তিন ছেলে-মেয়ে ২০২৩ সাল নাগাদ বড় হয়ে যাবে। তিনি জানান, মহাশূন্য ভ্রমণ তার জীবনের একটি স্বপ্ন। ইতিমধ্যে সিঙ্গাপুরসহ ১২১টি দেশ থেকে ৭৮ হাজার আবেদনপত্র জমা পড়েছে।