আজকের রাশিফল

আপডেট : ১৫ জুন ২০১৩, ১৯:২৮
আজ ২রা আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ৫ ও ৭। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন:পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: আপনি সৃজশনীল ও আদর্শবাদী। সংবেদনশীল চিন্তা, মানসিকতা ও ধ্যান-ধারণার অধিকারী। কল্পনা ও অস্থিরতা রয়েছে আপনার মধ্যে। অন্যকে সহজে বুঝতে পারেন আর অন্যের দ্বারা সহজে প্রবভাবিত হন। অতিন্দ্রীয় ও আধ্যাত্মিক বিষয়, ভ্রমণ, সৃজনশীলতা ও বিদেশের প্রতি আপনার আগ্রহ তীব্র। আপনার মধ্যে উদ্যমের অভাব থাকতে পারে। নিকটাত্মীয়র দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আদর্শবাদের জন্য সংঘাত হতে পারে। আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জয়েস ক্যারল ওটস, ইরিখ সেগাল, বিজ্ঞানী জুলিয়াস স্নুকার, হেমন্ত মুখোপাধ্যায়, শহীদ আবুল বরকত, সাংবাদিক মন্মথ রায়। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। নতুন কোনো ব্যাপারে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ আছে। যেকোনো কাজে চিন্তা-ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। কোনো সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। দুশ্চিন্তা হ্রাস পাবে। আবেগ সংযত করলেই ভালো করবেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ পাওনা টাকা কিছু আদায় হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। অন্যমনস্কতার জন্য মাশুল দিতে হতে পারে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা আশা করতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বয়স্ক কোনো আপনজনের অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে মতবিরোধ মিটে যেতে পারে। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো অনুকূল্য পেতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। ফলে উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে বিবেচনা করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আজ কোনো আশা পূর্ণ হতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটার সম্ভাবনা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর খুব একটা ভালো যাবে না। পরিবারের কারো অসুস্থতায় দুশ্চিন্তাবোধ করবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আজকের দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। আজ দামী কোনো জিনিস খোয়া যেতে পারে। বেকার জন্য দিনটি শুভ। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীর ভালো নাও যেতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পরীক্ষার্থীদেরকে আজ খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। প্রতিযোগিতামূলক কাজে খুব সতর্ক থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। যানবাহনে চলাচলে অন্যমনস্ক না হলেই ভালো করবেন। অকারণ ঝুঁকি নিবেন না। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ নিজেকে সহজবোধ্য করার চেষ্টা করুন। কেউ আজ ভুল বুঝতে পারে। অংশীদারী ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। আত্মসম্মান বজায় রাখা খুব কঠিন হবে। আত্মমর্যাদা বজায় রাখার জন্য প্রয়োজনে নিজেকে সংযত করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।