ডিএসই’র সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:১৪
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি হিসেবে আহসানুল ইসলাম টিটো নির্বাচিত হয়েছেন। তিনি ডিমিউচ্যুয়ালাইজেশনের আগ পর্যন্ত অর্থাত্ পরবর্তী ৬ মাসের জন্য ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ডিএসই’র ৫১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর সভাপতি, জেষ্ঠ্য সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়। নব নির্বাচিত ৪জনসহ ডিএসইর ১২ জন পরিচালকের ভোটে সভাপতি হিসাবে আহসানুল ইসলাম টিটো নির্বাচিত হয়েছেন। এছাড়া জেষ্ঠ্য সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাহান সিকিউরিটিজের মো. শাহজাহান এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ধানমন্ডি সিকিউরিটিজের মিজানুর রহমান।