অপরূপ বন্ধুত্ব!

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:২৮
এ দেশে পারিবারিকভাবে সাংস্কৃতিক বলয়ে অধিকাংশ সদস্য রয়েছে বিজরী বরকত উল্লাহর পরিবার। বাবা বরকতউল্লাহ প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ থেকে শুরু করে অগণিত কালজয়ী নাটকের নির্মাতা ছাড়াও দুটি স্যাটেলাইট চ্যানেলের প্রধান হিসেবেও রূপরেখা দাঁড় করিয়েছেন। তারই যোগ্য কন্যা জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর যে কোনো কাজে, সংকটে পরামর্শে সবসময়ই তিনি কন্যার পাশে থাকেন। বাপ-মেয়ের সখ্যতাও দারুণ। ছবির নিবিড় বাঁধনের মতোই তাদের ভেতর বুঝাপড়া। স্বাভাবিকভাবেই আজকের বাবা দিবসেও দুজনেরই আলাদা প্ল্যান রয়েছে নিজেদের কাজ নিয়ে।