‘দিন প্রতিদিন’-এ গাজী মাজহারুল আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ার

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:২৮
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাংলাভিশনের সকাল বেলার প্রতিদিনের আয়োজন ‘দিন প্রতিদিন’-এ সাজানো হয়েছে বিশেষভাবে। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার ও তার মেয়ে দিঠি আনোয়ার। তারা কথা বলবেন নিজেদের মধ্যকার সম্পর্কের নানা দিক এবং বাবা দিবসের বিভিন্ন প্রসঙ্গে। এ ছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে ইতিহাসের ‘আজকের দিন’, দর্শকদের চিঠিপত্র নিয়ে ‘আপনার মতামত’, ‘আজকের বাংলাভিশন’, ‘আজ কোথায় কি’, ‘আবার পড়ুন’ ও ‘স্বাস্থ্যকথন’। বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।