ফোকাস

রকপুত্র

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:২৮
দেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর একমাত্র পুত্র সন্তান তাজ্য এরই ভেতরেই গিটারে বেশ পারদর্শী হয়ে উঠছেন। তবে বাবাপাগল ছেলে হিসেবে বাবা আইয়ুব বাচ্চুর কথামতো এখনই মিউজিক নিয়ে স্টেজে আসবেন না। এ ছাড়া বাবার সন্তান হিসেবে আলাদা কোনো সুবিধাও নিতে চান না নিজের ক্যারিয়ারে। এরই মধ্যে তাজ্যর বাজানো একটি ছোট গিটার ক্লিপ ফেসবুকে আপলোড করলে তা ব্যাপক সাড়া পাওয়া যায়। আজকের বাবা দিবসে তাই বাবা ছেলের অন্যরকম দিন কাটবে এটা বলাই বাহুল্য। ছবিতে আইয়ুব বাচ্চু ও তার সন্তান তাজ্য।