দুটি নাটকের উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:২৯
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল কর্মজীবী ও ঝরে পড়া শিশুদের ওপর নির্মিত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য নাটক ‘ফুল হয়ে সব উঠুক ফুটি’ ও ৭৮ পর্বের ধারাবাহিক টিভি নাটক ‘বনফুলের গান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন।