আমি ও বাবা

আপডেট : ১৫ জুন ২০১৩, ২০:২৯
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আমিও বাবা’। সমাজের বিভিন্ন পেশার বাবাদের অবস্থান, তাদের সন্তানদের সাথে সম্পর্ক, ভালোলাগা, ভালোবাসা, দুঃখ-বেদনা এসব উঠে আসবে এই অনুষ্ঠানের মাধ্যমে। বৃদ্ধাশ্রমে বাবাদের অবস্থা ও তাদের অনুভূতিও জানা যাবে এই অনুষ্ঠানে। ‘আমিও বাবা’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে।