রাজধানীর পল্লবী এলাকায় শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম আজাহারুল ইসলাম। পুলিশ পল্লবীর বাসা থেকে লাশ উদ্ধার করে গতকাল ভোরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে রাজধানীর খিলগাঁও এলাকায় শনিবার ট্রেনের ধাক্কায় খন্দকার ফয়সাল আহমেদ (১৪) নামের মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্র জানায়, পল্লবীর ১১/ই নম্বর সেকশনের ৬/এ নম্বর রোডের ৯৮/১ নম্বর বাসায় আজাহারুল পরিবারের সঙ্গে বসবাস করতো। শুক্রবার রাত ১০টার দিকে পরিবারের লোকজন জানালা দিয়ে দেখে আজাহারুল সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাত্ক্ষণিকভাবে পুলিশ ডেকে তারা ওই ঘর থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় আজাহারের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন জানা যায়নি।
