গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে ২৯নং ওয়ার্ডের ছোট দেওড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহান সাজু প্রচারপত্র বিলি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর ইসলাম উপস্থিত হয়ে আচরণবিধি লংঘন করে প্রচারপত্র বিলি করার অপরাধে ওই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
