বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত ধরে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে বাকৃবিতে যে ১২টি হল আছে, তার সবগুলোরই আজ বেহাল দশা। হলের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা সরকারের অনুদান থাকা সত্ত্বেও ডাইনিং-এর খাবারের মান ভালো নয়। যার ফলে ছাত্ররা বাইরে হোটেলে খাওয়া-দাওয়া করে। এতে ছাত্ররা পেটের পীড়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। হলের প্রত্যেক তলায় ল্যাট্রিন, বাথরুম ও বেসিনের করুণ অবস্থা, যা আস্তে আস্তে ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে। হলে লাইব্রেরি থাকা সত্ত্বেও তা ছাত্রদের পড়াশোনার জন্য খুলে দেওয়া হয় না। যার ফলে ছাত্রদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাত্রদের অসুবিধাগুলো বিবেচনায় নিলে তারা উপকৃত হবে।
মো. ইমরুল কায়েস, বাকৃবি, ময়মনসিংহ
