মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:৩৭
আব্দুর রহমান দৈনিক ইত্তেফাকের প্রাক্তন ঠিকাদার আব্দুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরে উত্তর দেনাতপুরের মিজিবাড়িতে দোয়া ও মিলাদ মাহিফলের আয়োজন করা হয়েছে। মরহুমের চতুর্থ সন্তান মো. জাকির হোসেন (স্বপন) ইত্তেফাকের বিজ্ঞাপন বিভাগে কর্মরত আছেন। হাফেজ আবদুল ওয়াহাব নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের হাফেজ আবদুল ওয়াহাবের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠপুত্র বাংলাভিশনের অ্যাডভাইজার (নিউজ) ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক।