শোক সংবাদ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২২:৩৭
ফারুক হোসেন বেপারী পিরোজপুরের ভান্ডারিয়া থানার মরহুম শেখ আসমত আলী বেপারীর তৃতীয় পুত্র ভান্ডারিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন বেপারী (৫৩) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান। ফিরোজা বেগম ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মরহুম সুলতান উদ্দিন তালুকদার ও মুক্তিযোদ্ধা মরহুম বোরহান উদ্দিন তালুকদারের মা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ফিরোজা বেগম (১১৩) বৃহস্পতিবার পৌর শহরের নিজ বাড়িতে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ..... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। এমরান হোসেন পাটওয়ারী কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমরান হোসেন পাটওয়ারী (৫০) শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ..... রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে যান। শনিবার বাদ জোহর কচুয়া উপজেলায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। রাজেন্দ্র নাথ মন্ডল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর রঞ্জন মন্ডলের পিতা শ্রী রাজেন্দ্র নাথ মন্ডল শনিবার মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।