ফটিকছড়ি থানার দারোগার লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২৪
ফটিকছড়ি থানার সহকারী দারোগা মো. হানিফের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, হানিফ গত শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে থানার সামনে ভাড়াকৃত বিল্ডিংয়ের ৩য় তলার বাসায় চলে যান। গতকাল শনিবার সকাল থেকে তার ছেলে সাহাদাত্ হোসেন মোবাইলে ফোন করলে রিসিভ না করায় তিনি চট্টগ্রাম শহর থেকে থানায় চলে আসেন। থানায় এসে গতকাল দুপুর ১টার দিকে পুলিশ নিয়ে বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পান হানিফ মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম আজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ.টি.এম. পেয়ারুল ইসলাম, পৌর মেয়র আলহাজ ইসমাইল হোসেনসহ বিভিন্ন ব্যক্তি সেখানে ছুটে যান। গতকাল পুলিশ লাশ উদ্ধার করে জেলা পুলিশ লাইন চট্টগ্রামে প্রেরণ করে, সেখানে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মোহাম্মদ হানিফ (৪৮) দীর্ঘদিন যাবত্ ডায়াবেটিক ও হূদরোগে আক্রান্ত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানাধীন রাজাপুর গ্রামের মৃত সোনা মিঞার ছেলে।