আলম হত্যাকারীদের গ্রেফতার করুন

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে গতকাল খুলনা সিটি করপোরেশন নির্বাচন চলাকালে র্যাব ও পুলিশের গুলিতে ইসলামী আন্দোলনের কর্মী মো. আলম সরকার নিহত হয়েছে। দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এক যুক্ত বিবৃতিতে কর্মী নিহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহত আলম খুলনা ক্রিসেন্ট জুট মিল শ্রমিক ছিলো। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সর্বত্র সরকারের বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। তারা বলেন, আলেম-ওলামা, মসজিদ-মাদ্রাসা ও সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস তুলে দিয়ে সরকারের আখের রক্ষা হবে না।