ত রু ণী ক থা

হাসনাইন নিশু

আপডেট : ১৬ জুন ২০১৩, ২০:৩১
এ দেশের নারীরা অনেক বেশি সংগ্রামী। বাংলাদেশের উত্থানের পেছনে প্রায় সব ক্ষেত্রেই নারীদের অবদান রয়েছে। এখন বিভিন্ন ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে রয়েছে। আমার মনে হয় নারীদের এ অগ্রযাত্রাকে আরো এগিয়ে নেয়া দরকার। কারণ সভ্যতার শুরু থেকেই নারীরা পুরুষদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। মাঝে মাঝে যখন কোন নারী নির্যাতনের সংবাদ দেখি তখন অনেক খারাপ লাগে। এ ধরনের অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। তবে এটা আমরা খুব একটা দেখি না। বরং প্রায় সময় দেখা যায় অপরাধীরা পার পেয়ে যায়। তাই এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত।