পলাশবাড়ীতে মাইক্রোবাস থেকে লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ১৬ জুন ২০১৩, ২০:৫৫
গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার মাইক্রোবাসসহ মহসিন কবীর নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মহসিন কবীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সাতটিংরি গ্রামের দলিলউদ্দিনের ছেলে। এসময় ওই মাইক্রোবাসের চালক মোস্তাফিজুর রহমান ও মালিক মজনু মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত মোস্তাফিজুর পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের তারা মিয়ার ছেলে ও মজনু মিয়া একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ এলাকার মৃত আঃ জোব্বারের ছেলে। পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে, মহসিন কবীরের সাথে থাকা অজ্ঞাত একব্যক্তি তাকে (মহসিন) চিকিত্সার জন্য বগুড়া নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে উঠায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হলে অজ্ঞাত ওই ব্যক্তি সটকে ) পড়ে।