সমপ্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সিরামিক ওয়্যারস্ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের ২০১৩-২০১৪—২০১৪-২০১৫ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে নয় সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে চায়না-বাংলা সিরামিক ইন্ডা. লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি পদে মুন্নু সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সধারইণ সম্পাদক পদে শাইনপুকুর সিরামিকস্ লিঃ এর সিওও রিজভী উল কবীর, সহ-সাধারণ সম্পাদক পদে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামসুল হুদাসহ অন্যরা নির্বাচিত হন।- প্রেস বিজ্ঞপ্তি
