ফোকাস

ভিনদেশি নায়িকার সঙ্গে

আপডেট : ১৬ জুন ২০১৩, ২১:১২
গত এক থেকে দেড় বছরে মডেল-অভিনেতা নিরব অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। তবে এবার নিরবকে দেখা যাবে আন্তর্জাতিক পর্দায় এবং বড় বাজেটের ছবিতে। মালয়েশিয়ান চিত্রনায়িকা আতিকা সোহাইমির সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে ‘মাংগালা কাউবয়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি। গেল ১১ তারিখ থেকে টানা শুটিং চলছে ছবিটির। শুটিংয়ের ফাঁকেই তোলা হয়েছিল উপরের ছবিটি, যা নিরব তার ফেসবুক পেজে আপলোড করেছেন।