সেরা বাবা হলেন শাহরুখ খান!

আপডেট : ১৬ জুন ২০১৩, ২১:১৪
এ কথা সবারই জানা যে, বলিউড কিং শাহরুখ খান তার দুই সন্তান আরিয়ান ও সুহানার খুব প্রিয় ব্যক্তি। বাবা হিসেবেও গর্বিত একজন। কিন্তু তার সন্তান ও শাহরুখ ভক্তদের জন্য সুখবর হলো সেরা জনপ্রিয় বাবার প্রথম স্থানটি অর্জন করে শাহরুখ খান। বিশ্ব বাবা দিবস উপলক্ষে ভারতীয় একটি অনলাইনের জরিপে ৩৪.৮৩ শতাংশ ভোট পেয়ে সেরা জনপ্রিয় বাবার খ্যাতিটি অর্জন করেন শাহরুখ খান। ৩১.৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ১৮.৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার।