গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ জুন ২০১৩, ২১:৩৮
দুই হাতে দুটি বাস্কেটবল ড্রিবল করতে করতে একটা লম্বা পথ পাড়ি দেওয়া চাট্টিখানি কথা নয়। তবে এই কাজটিই অনায়াসে করে দেখিয়ে কিছুদিন আগে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আমেরিকার অধিবাসী ড্যারেন ওয়েইসম্যান। বাস্কেটবল ড্রিবল করতে করতে মাত্র ৪ ঘণ্টা ৩৯ মিনিট ১২ সেকেন্ডে ম্যারাথন দৌড়ের জন্য প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করে সবচেয়ে দ্রুততম সময়ে বাস্কেটবল ড্রিবলের পাশাপাশি ম্যারাথন শেষ করার রেকর্ড গড়েছেন ডক্টর ড্রিবল নামে পরিচিত এই ওয়েইসম্যান। উল্লে¬খ্য, এর আগে একটিমাত্র বাস্কেটবল ড্রিবল করে রেকর্ড গড়ার সময় ছিল ৩ ঘণ্টা ২৩ মিনিট ৪২ সেকেন্ডের।