ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে এ ফলাফল প্রকাশ স্থগিত করা হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গতকাল রবিবার বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে সবাইকে দ্রুত অবহিত করা হবে।
এজন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) নিয়মিত দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, গতকাল রবিবার একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল।
