নাটোরের বিভিন্ন ওষুধ ও ফলের দোকানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও কেমিকেল মিশ্রিত ফল মজুদ ও বিক্রির অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার রাজিবুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় লার্জ ফামা নামে দুইট মডেল ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ওষুধ জব্দ ও ওই প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: ‘ভেনিজুয়েলায় নাক গলাচ্ছে ইরান, রাশিয়া ও কিউবা’
এছাড়া ২টি ফলের দোকানে অভিযান চালিয়ে কেমিকেল মিশ্রিত ফল বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
