ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পুনর্মিলনী আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। ঐ দিন সন্ধ্যা সাতটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করেছে অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েডা)। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ০১৭১১৫৩৭১০০ অথবা ০১৭৬০৯৭২১১২ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
