সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ব্যবস্থাপনা কমিটির ৯ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি মো. মোস্তফা কামাল, সহ-সভাপতি মো. আবুল কালাম, সম্পাদক মো. আব্দুস সোবহান, যুগ্ম-সম্পাদক মো. শরীফ হোসেন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবুল কাশেম, মো. জয়নাল আবেদীন, মো. গোলাম রসুল ও মো. জাহাঙ্গীর আলম।
