আজকের অনুষ্ঠান

আপডেট : ১৬ জুন ২০১৩, ২২:১২
সোমবার বাংলাদেশ অর্থনীতি সমিতি : জাতীয় বাজেট-উত্তর সংবাদ সম্মেলন, বিকাল ৪টা, বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তন। জাতীয় মানবাধিকার কমিশন : বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন, সকাল ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি : বিড়ি শিল্পকে ধ্বংসের প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব। বঙ্গবন্ধু একাডেমী : সুষ্ঠু নির্বাচন-শেখ হাসিনার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন। স্বাধীনতা ফোরাম : বন্ধ চ্যানেল ও পত্রিকা খুলে দেয়ার দাবিতে যুব সমাবেশ, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাব।