প্রকাশ পেলো আসিফ-এভ্রিলের ‘যা পাখি’

আপডেট : ১১ মে ২০১৯, ১৭:১৪

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন গান প্রকাশ করলেন বাংলা গানের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজের ইউটিউব চ্যানেলে শুক্রবার গানটি প্রকাশ পেয়েছে।

‘যা পাখি’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পাপড়ি। সম্প্রতি বেশ বড় বাজেটে গানটির ভিডিও নির্মিত হয়েছে। সেই ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। এর সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।

আরও পড়ুন: কাল থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে

এ গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদ উপলক্ষে আমার বেশকিছু গান প্রকাশ পাবে। এরমধ্যে ‘যা পাখি’। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

ইত্তেফাক/বিএএফ