খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদেও ভরাডুবি ঘটেছে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের। ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৯টিতে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী, ৭টিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী, ১টি জামায়াত ও বাকি চারটি কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। চারজন স্বতন্ত্র কাউন্সিলরের মধ্যে ২ জন বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত।
নবনির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত মিনা (আওয়ামী লীগ), ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম (বিএনপি), ৩ নম্বর ওয়ার্ডে মাস্টার আব্দুস সালাম (আওয়ামী লীগ), ৪ নম্বর ওয়ার্ডে কবীর হোসেন কবু মোল্লা (স্বতন্ত্র), ৫ নম্বর ওয়ার্ডে এস এম হুমায়ুন কবির (স্বতন্ত্র), ৬ নম্বর ওয়ার্ডে শেখ শওকত আলী (বিএনপি), ৭ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু (বিএনপি), ৮ নম্বর ওয়ার্ডে শাহিদুর রহমান (আওয়ামী লীগ), ৯ নম্বর ওয়ার্ডে শেখ জাহিদুল ইসলাম (বিএনপি), ১০ নম্বর ওয়ার্ডে ফারুক হিল্টন (বিএনপি), ১১ নম্বর ওয়ার্ডে ইউনুস আলী সরদার (বিএনপি), ১২ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি (বিএনপি), ১৩ নম্বর ওয়ার্ডে খুরশিদ আহমেদ টোনা (আওয়ামী লীগ), ১৪ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ (বিএনপি), ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না (আওয়ামী লীগ), ১৬ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান বিশ্বাস (বিএনপি), ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান (বিএনপি), ১৮ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান মনি (বিএনপি), ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন (বিএনপি), ২০ নম্বর ওয়ার্ডে শেখ গাউসুল আযম (বিএনপি), ২১ নম্বর ওয়ার্ডে শামসুজ্জামান মিয়া স্বপন (বিএনপি), ২০ নম্বর ওয়ার্ডে মাহবুব কায়সার (বিএনপি), ২৩ নম্বর ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না (স্বতন্ত্র), ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু (বিএনপি), ২৫ নম্বর ওয়ার্ডে আলী আকবর টিপু (আওয়ামী লীগ), ২৬ নম্বর ওয়ার্ডে গোলাম মাওলা শানু (স্বতন্ত্র), ২৭ নম্বর ওয়ার্ডে কে.এম হুমায়ুন কবির (বিএনপি), ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াহেদুর রহমান দিপু (বিএনপি), ২৯ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন বনি (বিএনপি), ৩০ নম্বর ওয়ার্ডে আমান উল্লাহ আমান (বিএনপি) ও ৩১ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হুসাইন হেলাল (জামায়াত)। এছাড়া ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মনিরা আক্তার (স্বতন্ত্র), ২ নম্বর ওয়ার্ডে সাহিদা বেগম (স্বতন্ত্র), ৩ নম্বর ওয়ার্ডে রহিমা আক্তার হেনা (স্বতন্ত্র), ৪ নম্বর ওয়ার্ডে আফরোজা জামান (বিএনপি), ৫ নম্বর ওয়ার্ডে আনজিরা খাতুন (বিএনপি), ৬ নম্বর ওয়ার্ডে রাবেয়া ফাহিদ হাসনা হেনা (বিএনপি), ৭ নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম (আওয়ামী লীগ), ৮ নম্বর ওয়ার্ডে নাদিরা হোসেন তুলি (বিএনপি), ৯ নম্বর ওয়ার্ডে রুমা খাতুন ও ১০ নম্বর ওয়ার্ডে রোকেয়া ফারুক (বিএনপি)।
