স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া সিরাজদিখান থানার এসআই জাহিদুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের করা আবেদনে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান গতকাল রবিবার এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস জানান, আসামিকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, ধর্ষণ হওয়া স্কুল শিক্ষার্থীর পিতার দায়ের করা মামলায় গত শুক্রবার আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযুক্ত পুলিশের এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
