মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি (এমআইএসটি) এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার সেনানিবাসস্থ এমআইএসটি ক্যাম্পাসে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়াও এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি, এমআইএসটি’র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিশেষ দরবার, স্বেচ্ছায় রক্তদান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি নিজে রক্ত দানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। -আইএসপিআর
