আংটি চুরি করেছেন পুটিন!

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:০৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি ফুটবল দলের মালিকের আংটি চুরির অভিযোগ উঠেছে। ২০০৫ সালে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তার আংটি নিয়ে চলে যান পুতিন। খবর দ্য টেলিগ্রাফ’র। নিউ ইংল্যান্ড প্যাট্টিয়টস দলের মালিক রবার্ট ক্রাফট বিষয়টি জানাতে চাইলেও তিনি পারেননি। রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব ফেলতে পারে এই আশঙ্কায় হোয়াইট হাউজ তার ইচ্ছার বিরুদ্ধে পুতিন আংটি নিয়েছেন এই বিষয়টি চেপে যেতে বলে। ক্রাফট বলেন, ১২৪টি হীরক খচিত এই আংটি আমি পুতিনকে দিতে চাইনি। এটির সঙ্গে আমার আবেগ জড়িত। তিনি জানান, আমি আংটিটি বের করে পুতিনকে দেখালাম। আর তিনি সেটি নিয়ে চলে গেলেন। এখন পর্যন্ত সেটি অসত্য নয়। সমপ্রতি নিউইয়র্কের ওয়ার্ল্ডফ-অ্যাস্টোরিয়া হোটেলে এক অনুষ্ঠানে ক্রাফট বলেন, এই আংটির জন্য আমি কাউকে হত্যাও করতে পারি। একটি ফুটবল ম্যাচে জয়ী হওয়ায় তার দলকে এই আংটিটি দেয়া হয়েছিল। এ বিষয়ে ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আংটিটি ক্রেমলিনের লাইব্রেরিতে অন্যান্য বিদেশি পুরস্কারের সঙ্গে স্থান পেয়েছে।