ধর্ষণে আশঙ্কাজনক অবস্থায় শিশু

আপডেট : ১১ মে ২০১৯, ১৯:৩৪

বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুরাকান্দি গ্রামে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ঐ ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

গত শুক্রবার সন্ধ্যায় ঐ শিশু প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যায়। ঐ সময়ে একই গ্রামের আরজত আলীর বখাটে পুত্র জাহাঙ্গীর মিয়া (১৭) তাকে ফুসলিয়ে নিকটবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে ফিরে আসলে তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। এ ব্যাপারে তার মা জিজ্ঞাসা করলে জাহাঙ্গীর মিয়া তাকে ধর্ষণ করেছে বলে সে জানায়। পরে গভীর রাতে আশংকাজনক অবস্থায় ঐ ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 

আরো পড়ুন: ‘ব্লু-মুন’ নিয়ে এলেন বেজোস, ২০২৪ সাল থেকেই চাঁদে বসবাস

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, দোষী ব্যক্তিকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে।

ইত্তেফাক/এমআই