জনতা ব্যাংক মেলা অনুষ্ঠিত

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৪৮
নিম্ন আয় ও শ্রেণী পেশার মানুষের মাঝে সঞ্চয় ও ব্যাংকিং সম্পর্কিত সচেতনতা ও প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে ‘জনতা ব্যাংক মেলা’ রবিবার মোহাম্মদপুরে আয়োজন করা হয়। সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. আবুল বারকাত। মেলায় বিশেষ অতিথি ছিলেন- মো. মোশাররফ হোসেন চৌধুরী, ডিএমডি. মো. ইফতিখার উজ্জামান, ডিএমডি তপন কুমার ঘোষ, ডিএমডি, সিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক, মো. আলমগীর মিয়া, মহাব্যবস্থাপক, মো. আফজালুল বাশার প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি