টপলেস সেলিনা!

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৫১
অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলিনা গোমেজ নিজেকে গান থেকে পুরোপুরি অভিনয়ে ব্যস্ত করতে উঠে পড়ে লেগেছেন। তাও ম্যাচিউরড অভিনয়, ডিজনি টাইপের কোনো কাজই এখন আর তিনি করবেন না। সম্প্রতি এমনটাই বললেন এক সাক্ষাত্কারে সেলিনা গোমেজ। তিনি বলেন, ‘আমি আমার নতুন ছবিতে টপলেস দৃশ্যে কাজ করব। এটা ওই গল্পের প্রয়োজনেই করছি। শুধু গল্প বলেই নয়, আমি নিজেকে একজন পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তাই এর চেয়েও যদি বেশি ও কষ্টের কিছু করতে হয় আমি রাজি আছি। তাই নিজেকে ইদানীং মিউজিক থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছি অভিনয়ের জন্য।’