গোবিন্দের সঙ্গে শিমলা

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:৫১
এ দেশের অনেক অভিনয়শিল্পীরা এখন নিয়মিতই কলকাতার চলচ্চিত্রে কাজের সুযোগ খুঁজছেন। আর তারা উপযুক্ত চরিত্রের সুযোগ ছাড়াই কাজ করছেন সেখানে। যদিওবা বিদেশি চলচ্চিত্রে কাজ করার ক্ষেত্রে এখনও তেমন কোনো নীতিমালাই আমাদের চলচ্চিত্র শিল্পে তৈরি হয়নি। সেই ধারাবাহিকতায় এবার কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এ দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা। ছবিটিতে শিমলার বিপরীতে অভিনয় করবেন বলিউডের একসময়ের জনপ্রিয় ও বর্তমান সময়ের উপেক্ষিত কমেডি অভিনেতা গোবিন্দ। এখন ছবিটির শুটিং চলছে। ‘সমাধি’ শিরোনামের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোনাল চট্টোপাধ্যায়। উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর শিমলা অভিনীত ‘রূপগাওয়াল’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এ ছাড়া তার অভিনীত ‘না মানুষ’ ছবিটির শুটিং এখন বন্ধ। সম্প্রতি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির শুটিং শেষ করেছেন তিনি।