‘আশিক বানায়া আপনে’খ্যাত বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমী এবার একজন অভিনেতার পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। তবে তার মানে এই নয় যে, অভিনয় থেকে বিশ্রাম নিচ্ছেন। হাশমি বলেন, ‘খুব শীঘ্রই আমি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করব। এ পর্যন্ত অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু এই মুহূর্তে অনেক চলচ্চিত্রের কাজ করছি, প্রযোজনায় অনেক সময় দিতে হয়। হাতের কাজটা একটু কম হলেই প্রযোজনা শুরু করব।’
