পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে গতকাল কয়েকটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করে শুনানি শেষে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানার উত্পাদন কার্যক্রম পরিচালনা করে পরিবেশগত ক্ষতিষাদনের জন্য নারায়ণগঞ্জে অবস্থিত ফতুল্লা ডাইং এন্ড ক্যালেন্ডারিং মিলস লিঃ-কে ৫ লাখ টাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন ছাড়া ও ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কারখানার উত্পাদন কার্যক্রমের মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য কাঁচপুরে অবস্থিত আল-নুর স্টিল কমপ্লেক্স লিঃ-কে ২০ লাখ টাকা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ছাড়াই ইটিপি বন্ধ/ অকার্যকর রেখে কারখানার উত্পাদন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য আল-নূর পেপার এন্ড বোর্ড মিলস লিঃ-কে ৫ লাখ টাকা ও গাজীপুরে অবস্থিত বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ইটিপিবিহীনভাবে পরিচালিত হয়ে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য কেন্দ্রীয় ইটিপিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/ প্রতিনিধিরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি
