সাম্প্রদায়িক গোষ্ঠী অপপ্রচার ছড়িয়ে সিটি নির্বাচনে বিজয়ী হয়েছে : সুরঞ্জিত

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:৪০
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তিমূলক অপপ্রচার ছড়িয়ে সিটি নির্বাচনে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও সরকার এ থেকে শিক্ষা নিয়ে এই গোষ্ঠীকে মোকাবিলা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল হাসান প্রমুখ।